মোংলা থেকে মোঃ নূর আলম: জাতীয় নির্বাচনের আগেই রাস্ট্র সংস্কার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের তালিকা করে সংশ্লিষ্ট পরিবারকে সহায়তা ও ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক সংঘটিত হত্যাকান্ড, হামলা ও নির্যাতন বিষয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত তদন্ত কমিটি গঠন করতে হবে। ২৪ আগস্ট শনিবার সকালে রাস্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক -অসাম্প্রদায়িক ও মানবিক রাস্ট্র বিনির্মানের দাবিতে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে মিঠাখালী বাজারে সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলা আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা একথা বলেন।
শনিবার সকাল ১১ টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সুজন মোংলার নেতা মো: নাজমুল হক। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন নেতা মাহারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রূপসা কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র আরাফাত আমীন দুর্জয়, ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাব্বির হাসান দীপ্ত, খুলনা সুন্দরবন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র রাহাতুজ্জামান পাবক, মোংলা সরকারি কলেজের ছাত্র তানভীর হাসান প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় সুজন মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ বলেন, শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। আমরা সুজন-এর পক্ষ থেকে রাষ্ট্র
সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবি জানাই। সৎ-যোগ্য ও নিরেপক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। তরুন নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। সভাপতির বক্তব্যে সুজন নেতা নাজমুল হক বলেন বৈচিত্র্যময় বাংলাদেশে ধর্ম যার যার, রাস্ট্র হবে সবার। একটি শোষণহীন মানবিক রাস্ট্র চাই। অবিলম্বে ঋণখেলাপীদের তালিকা প্রকাশ করতে হবে।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments