আন্তর্জাতিক ডেস্ক: টেক্সাসে কলেজ গলফ টিমবাহী একটি গাড়ির সাথে একটি পিকআপ ট্রাকের ধাক্কায় নয় জন নিহত হয়েছেন। পিকআপটি ১৩ বছর বয়সী এক বালক চালাচ্ছিল। বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পুলিশ জানায়, তাদের কোচের সাথে মঙ্গলবার রাতের দুর্ঘটনায় নিউ মেক্সিকো ভিত্তিক ইউনিভার্সিটি অব সাউথ ওয়েস্ট গলফ টিমের ছয় সদস্য নিহত হন।
সংঘর্ষে ওই পিকআপে থাকা ১৩ বছর বয়সী বালক ও তার ৩৮ বছর বয়সী বাবাও মারা যান। টেক্সাসের পশ্চিমে অ্যান্ড্রিউসের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানায়, গাড়িটির সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে উভয় গাড়িতে আগুন ধরে যায়।
ইউনিভার্সিটি অব সাউথ ওয়েস্টে দুই শিক্ষার্থীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুই জনই কানাডার নাগরিক।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments