ডেস্ক রিপোর্ট: প্রবীন কমিউনিস্ট নেতা, প্রখ্যাত শ্রমিকনেতা কমরেড লুৎফর রহমান আর নেই। সোমবার ( ১৪ জুলাই ) দুপুর ৩টায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সিপিবি'র কেন্দ্রীয় কমিটি সম্পাদক লুনা নূর এক সংবাদ বিজ্ঞপ্তি এতথ্য জানিয়েছেন।
কমরেড লুৎফর রহমানের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রখ্যাত শ্রমিকনেতা কমরেড লুৎফর রহমান আজীবন এদেশের শ্রমজীবী-মেহনতী মানুষের মুক্তির জন্য লড়াই করে গেছেন। শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইয়ে তার অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন দেশপ্রেমিক, প্রগতিশীল, সাহসী এবং লড়াকু মানুষ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তিনি ছাত্রজীবনে প্রগতিশীল ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ছাত্রজীবন শেষ করেই তিনি শ্রমিক আন্দোলনে যোগ দেন। কাঞ্চনে শ্রমিকদের সংগঠিত করার মধ্য দিয়ে তার শ্রমিক আন্দোলন শুরু হয়। তাঁর মৃত্যু শ্রমিকশ্রেণীর অপুরণীয় ক্ষতি।
বিবৃতিতে নেতৃবৃন্দ কমরেড লুৎফর রহমানের সুদীর্ঘ বিপ্লবী জীবনের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র সাবেক সহ-সভাপতি, পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন কমরেড লুৎফর রহমান।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে কমরেড লুৎফর রহমানের শবদেহ আনা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে কমরেড লুৎফর রহমানের মরদেহ নেত্রকোণায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। নেত্রকোণায় রাষ্ট্রীয় ‘গার্ড অব অনার’ প্রদানের পর দাফন করা হবে।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments