সাভার (ঢাকা)প্রতিনিধি: সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করার পর ছেড়ে দিয়েছে পুলিশ। মামলা নং ১৫।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম তাকে আটক করেন। কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
মামলার বাদী নজরুল ইসলাম অভিযোগ করেন, চাঁদাবাজির মামলায় নাম থাকা সত্ত্বেও সাদ্দামকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে, যা আইনের লঙ্ঘন।
এ বিষয়ে জানতে চাইলে এসআই সাইফুল ইসলাম বলেন, “সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছিল, তবে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।” মামলার এজাহারভুক্ত আসামিকে কেন ছেড়ে দেওয়া হলো, এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি ফোন কেটে দেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছিল। তবে থানায় না এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, পুলিশ এধরণের কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ও তুলেছেন।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments