স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি-এর বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ৭ মার্চ রাতে। ঐতিহাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাষণ প্রচারের উদ্দেশ্যে রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। পরে রিকশায় মাইক ব্যবহার করে ভাষণ প্রচারের সময় একদল শিক্ষার্থী এতে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির-এর নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তারা ইমিসহ তিনজনকে রিকশাসহ আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।
পরে পুলিশ তাদের আটক রাখে এবং পরদিন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়। ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এক পক্ষ এটিকে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখছে, অন্য পক্ষ আইনশৃঙ্খলার বিষয়টি সামনে আনছে।
সর্বশেষ হাইকোর্ট জামিন মঞ্জুর করায় শেখ তাসনিম আফরোজ ইমির মুক্তির পথ সুগম হয়েছে। তবে মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments