জাবি প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। অপরদিকে তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) রাত নয়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ-মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ঘোষিত তফসিল অবিলম্বে বাতিল করার দাবি জানান। অন্যথায় যেকোন মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তারা।
এ বিষয়ে ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক বলেন, 'আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দলীয় নির্বাচন কমিশনের অবৈধ তফসিল মানি না। অবিলম্বে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, তামাশার নির্বাচন এদেশে আর হতে দেওয়া হবে না।'
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, 'গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশ রক্ষার যে ডাক দিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। জনগন এই তফসিল ঘৃণাভরে প্রত্যাখান করেছে। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকার মুলত নিজের পতনের দিন-ক্ষণ নিদিষ্ট করেছে। এখন থেকে এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঠিকানা হয় রাজপথ না হয় কারাগার।'
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান বলেন, 'এই নির্বাচন কমিশন শেখ হাসিনার আজ্ঞাবহ দাস। এরা পূর্বের মতো একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। তফসিল বাতিল না হলে যেকোন মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে।'
এদিকে রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল শুরু করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন বলেন, 'আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের ঘোষণাকৃত তফসিলকে স্বাগত জানাই। আশা করি, বর্তমান সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগন স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আওয়ামীলীগ সরকারকে আবারও বিজয়ী করবে।'
শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আশা করি, দেশরত্ন শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নিবার্চনের মাধ্যমে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তবে বিরোধী দল যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে ছাত্রলীগ প্রতিহত করবে।’
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments