স্টাফ রিপোর্টার: রাজধানীতে একইদিনে বর্ধিত সভা করেছে জাতীয় পার্টির দুটি অংশ। শনিবার জাপার জিএম কাদেরস্থ অংশ দলটির বনানী কার্যালয়ে বর্ধিত সভা করেছে। একই সময়ে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বর্ধিত সভা করে রাজধানীর সেগুনবাগিচাস্থ জেকে টাওয়ারে।
বনানীস্থ জাপার একাংশের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জিএম কাদের। এসময় এ অংশের কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলটির জেলা-মহানগরসহ শীর্ষনেতারা বক্তব্য রাখেন।
অপরদিকে, রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ। এতে কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিক, ফখরুজ্জামান জাহাঙ্গীরসহ বিভিন্ন জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় জিএম কাদের আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং নিয়ে শঙ্কা ব্যক্ত করে বলেন, আগামীতে আমরা নিরপেক্ষভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবো কিনা, প্রশাসন নিরপেক্ষ থাকবে কিনা তা আগে নিশ্চিত করতে হবে। একতরফা নির্বাচন করে দেশ ও জনগণের কোনো লাভ হবে না। আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এগুলো একটি দীর্ঘ প্রক্রিয়া। অনেকে বিচারের নামে নির্বাচন পিছানোর চেষ্টা করছেন। তিনি বলেন, সংস্কারের কোনো যৌক্তিকতা নেই। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। বর্তমান অন্তবর্তীকালীন সরকার অর্ধেক বৈধ আর অর্ধেক অবৈধ। যেহেতু নির্বাচিত নয়, তাই অবৈধ। আর যেহেতু জাতির ক্লান্তিকালে দায়িত্ব নিয়েছে তাই বৈধ। তবে, আগামী সংসদে এই সরকারকে বৈধতা দিতে বিল পাশ করাতে হবে।
সেগুনবাগিচায় অনুষ্ঠিত জাপার অপর অংশের বর্ধিত সভায় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেন, পল্লীবন্ধু এরশাদের অসুস্থতার সুযোগে দলীয় চেয়ারম্যান পদ দখল করেন জিএম কাদের। দলীয় নেতাকর্মীরা তাকে এই পদে কখনোই দেখতে চায়নি। আজ জিএম কাদেরকে গ্রেফতার শুধু জনগন নয়, দলীয় নেতা- কর্মীদেরও প্রধান দাবীতে পরিণত হয়েছে। তিনি মনোনয়ন বানিজ্য করেছেন, দলীয় চাঁদা আত্মসাতের সাথে জড়িত। ইতিমধ্যে দূর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। তাদেরকে অভিনন্দন জানাই। একের পর এক ত্যাগী নেতাকর্মীরা অপমানিত হয়ে পদত্যাগ করছেন। এভাবে দল চলতে পারে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে।
এসময় সারাদেশের নেতারা পার্টির বর্ধিত সভায় অবিলম্বে জিএম কাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। তারা বলেন, স্বঘোষিত চেয়ারম্যান জিএম কাদের দূর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে দল ধ্বংস করেছেন। এই সরকারের অবশ্যই তাঁর বিচার নিশ্চিত করতে হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments