জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলে অনুষ্ঠিত নাইট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হোয়াইট হাউস ওয়ারিয়র্স। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। রানার্সআপ হয়েছে ‘সংসদ স্পির্টাস’।
প্রতিযোগিতায় ‘ম্যান অব দ্যা ফাইনাল’ হয়েছেন হোয়াইট হাউসের শাহীন আলম এবং ‘ম্যান অব দ্যা টুর্নামেন্ট’ এর গৌরব অর্জন করেন দলটির অধিনায়ক সাদমান আপন।
টুর্নামেন্টের প্রথম সিজন আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন মাহমুদুল হাসান কিরণ। তাঁর সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশিদুল ইসলাম। অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় হলের মোট ৮টি টিম অংশ নেয়। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এই নাইট ফুটবল টুর্নামেন্ট দুই দিনব্যাপী চলেছে।
চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে হোয়াইট হাউস ওয়ারিয়র্সের পক্ষে রাজু আহমেদ বলেন, “আমি প্রথমেই কিরণসহ পুরো ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। এত সুন্দর, সম্প্রীতিমূলক ও ভ্রাতৃত্ববোধে ভরা একটি আয়োজন করার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আমাদের খেলোয়াড়দের আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের ফলেই আমরা এই শিরোপা জিতেছি।”
আয়োজক মাহমুদুল হাসান কিরণ বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ছিল হলে বসবাসকারী শিক্ষার্থীদের মাঝে একটি সুন্দর বন্ধন সৃষ্টি করা। সবার সহযোগিতায় এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আশা করি, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments