আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরীর কারখানায় ভয়াবহ বিস্ফােরণে অন্তত ১৯ জন নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের কেউই বেঁচে নেই। ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফেডারেল সংস্থাগুলো।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে হাস্প্রিস কাউন্টির ---নামের প্রতিষ্ঠানে এই বিস্ফোরণে ঘটে। বিস্ফোরণের পর পুরো ভবনটি ধ্বংসস্তুপে পরিণত হয়। আশেপাশের এলাকাতেও বিস্ফোরণের প্রভাব অনুভুত হয় বলে জানিয়েছেন রয়টার্স।
হাম্প্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস স্থানীয় গণমাধ্যমকে বলেন, পুরো ভবনটাই উড়ে গেছে। বর্ণনা করার মতো কিছু নেই।
বিস্ফোরণের পর এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় ঢেকে যায়। আশেপাশের ১৫ মাইল দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শেরিফ ডেভিসের ভাষায়, বর্তমানে ১৯ জন কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না । তিনি বলেন, আমরা ১৯ প্রাণ হারিয়েছি বলে অশঙ্গা করছি।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments