স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ত্যাগী নেতাদের বাদ দিয়ে অবৈধ অর্থনৈতিক লেনদেনের বিনিময়ে বিতর্কিত, অছাত্র ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত লোকজনদের দিয়ে রাতের আঁধারে পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রনেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য অর্থনৈতিক সুবিধা গ্রহণ করে স্থানীয় আওয়ামী লীগ নেতার মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ মামলার আসামি অছাত্র অনিরুজ্জান অনিককে সভাপতি ও হত্যাচেষ্টা মামলার আসামি ইফতেখার মাহামুদ সজলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন। এছাড়া বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ত্যাগী ছাত্রনেতাদের বঞ্চিত করা হয়। তাই নবগঠিত কমিটি বাতিল করে পদবঞ্চিত যোগ্য ছাত্রনেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানাই।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নবগঠিত কমিটির সহ-সভাপতি বারী তালুকদার জয়েন, সিরাজুল ইসলাম মামুন, ওমি আদনান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাঈন, জুলকারনাইন তীব্র, ছাব্বির আহমেদ প্রমুখ। এসময় পিরোজপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments