স্টাফ রিপোটার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি একটা ইশতেহার করছে কিভাবে এই সরকারকে সরানো যায়, এবার সরাসরি অ্যাকশনে যেতে হবে।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে যশোর জেলা যুবদলের সহ-সভাপতি বদিউজ্জামান ধনি’র হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ওবায়দুল কাদের কোনো সাবজেক্ট নয়, হাছান মাহমুদও কোনো বিষয়বস্তু নন। বিষয়বস্তু হচ্ছেন একজন মাফিয়া চক্র প্রধান তার নাম শেখ হাসিনা।
তিনি বলেন, অনেকে বলছেন বাংলাদেশের অবস্থা নাকি শ্রীলঙ্কার মতো হবে কিন্তু আমি বিশ্বাস করি না। এমন তো হতে পারে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটতে পারে তখন শ্রীলঙ্কার ঘটনা মানুষ ভুলে যাবে। আর কোনো রিএ্যাকশন নয় এখন থেকে এ্যাকশন। অধিকার আদায়ে কথা বললে জেলখানায় নেবেন? নিতে পারেন কিন্তু আপনারা সেই জেলখানায় যেতে পারেন কি না একটু ভাবেন। লোকে বলে আপনারা নাকি আন্তর্জাতিক আদালতে হাজিরা দিতে চান-সেখানে হাজিরা দিলে মানুষ বলে কি না কি হয় আমি তা জানি না। শেখ হাসিনার শেষ ঠিকানা মালদ্বীপ। সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে অপেক্ষা করছেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, নির্বাচনে যেতে নির্বাচনী ইশতেহার তৈরি করছে না বিএনপি। এই সরকারকে কিভাবে বিদায় করা যায় বিএনপি সেই ইশতেহার তৈরি করছে। শেখ হাসিনা কে ক্ষমতায় রেখে যারা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে বলছেন আমি বলব তারা নাস্তিক। আল্লাহ’র উপর তাদের কোনো বিশ্বাস নাই।
দলের নেতাকর্মীদের উদ্দেশে করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন কি করবে কি করছে তা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। জাতির মাথা ব্যথা একটাই তাড়াও হাসিনা, বাচাঁও দেশ, জনগণের বাংলাদেশ। তাই নির্বাচন শব্দটা মুখে আনবেন না, নির্বাচন নিয়ে কোনো কথা নয়। এই দেশে নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্ঠা পরিষদের সদস্য আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
সব মন্তব্য
No Comments