সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৫ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের তিনটি মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা মহেষপুর কালীবাড়ি এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ, যুগ্ম-সাধারন সম্পাদক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সভায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, 'আওয়ামী লীগ আগুনের বিপরীতে পানি বিশ্বাস করে, আগুনের বিপরীতে আগুন নয়। আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাসী। আগুনের রাজনীতি করে বিএনপি-জামায়াত। ২০১৪ সনের নির্বাচনে বিএনপি-জামাত নির্বাচন বানচালের যে কৌশল অবলম্বন করেছে, সেই বিএনপি-জামাত স্বতন্ত্র প্রার্থীর ওপর ভর করে তাদের আগুন রাজনীতির কৌশল প্রয়োগ করছে। আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সেই আগুন সন্ত্রাসের প্রতিবাদ জানাবেন।
স্থানীয়সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ৯ টায় জামালপুর-৫ সদর আসনের রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালীবাড়ীতে নৌকা প্রতীকের প্রচার কেন্দ্রের সামনে নৌকা প্রতীকের ৩ সমর্থকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে ঈগল প্রতীকের সমর্থকরা। এ সময় নৌকা প্রতীকের চারজন কর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেখানে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লুৎফুল কবীর বাবুর নেতৃত্বে আমাদের নৌকা প্রতীকের সমর্থকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় আমাদের পাঁচজন কর্মী গুরুতর আহত হয়েছে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়েছে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments