গত ২৪ ঘন্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশ : 26 Apr 2026
গত ২৪ ঘন্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪২১ জন। এসময় ১৪৩ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা ২১ হাজার ৪৩৪ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১৭ হাজার ৯৫৫ জন।            

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মৃত্যু সংখ্যা সাত জন। গত ১৫ মার্চ হতে এখন পর্যন্ত ২১৬ জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন।  

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।


সম্পর্কিত খবর

;