পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : রাজশাহীতে ট্রেনের ইঞ্জিনে ভ্রমণ করার সময় পড়ে গিয়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঁঠার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যাওয়া ট্রেনের ইঞ্জিনের সামনে বসে ছিলেন ওই যুবক। ট্রেনটি ডিঙ্গাডোবাতে পৌছালে অজ্ঞাত ওই যুবক ট্রেনের সামনে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে তার পরিবারে জানাবে হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হবে।
সুজয় ঘোষ, নড়াইল: গায়ে আর্জেন্টিনার জার্সি, পায়ে বুট আর মাথায় প্রিয় খেলোয়ার মেসির কাঠের তৈরি অবয়ব। অক্লান্ত ধৈর্য্ ও পরিশ্রমে নিজ হাতে তৈরি প্রিয় খেলোয়াড়ের অবয়ব নিয়ে নড়াইল শহরজুড়ে পদযাত্রা করেছেন মেসিভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments