ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু, আক্রান্ত ৯৫৩

প্রকাশ : 12 Oct 2025
ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু, আক্রান্ত ৯৫৩

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৩০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১২৩ জন ও নারী ১০৭ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৫৯২ জন ও নারী ৩৬১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৫৪ হাজার ৫৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৩৩ হাজার ৩৪৮ জন ও নারী ২১ হাজার ২১১ জন।


সম্পর্কিত খবর

;