ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। ৬ জুন সকাল ৮টা থেকে ৭ জুন সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং ৪ জন সন্দেহজনকভাবে মারা গেছেন।
একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ২১ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং ১ হাজার ১৫ জন সন্দেহজনক রোগী। অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত মোট ৭৯ হাজার ১২ জন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯ হাজার ৬৮৬ জন নিশ্চিত রোগী এবং ৬৪ হাজার ২৬৩ জন সন্দেহজনক রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৮৪ জন।
মৃত্যুর সামগ্রিক চিত্রে দেখা যায়, এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে ৫২৯ জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনকভাবে মারা গেছেন আরও ৭ জন। ফলে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। জ্বর, গায়ে র্যাশ ও চোখ লাল হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
সব মন্তব্য
No Comments