সাতক্ষীরা ( তালা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণসভা অনুষ্ঠিত পরবর্তী মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।। সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে বুধবার দুপুরে তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
জেলা পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, অজিত কুমার রাজবংশী, স্বপন কুমার শীল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টার, বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য তৌহিদুর রহমান প্রমুখ। পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন এড. মুস্তফা লুৎফুল্লাহ। এর আগে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের নামে অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments