স্টাফ রিপোটার : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্য উর্ধগতির কারণে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। যেভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষ দিন চালাতে হিমশিম খাচ্ছে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন-এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, সরকার অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে দেয়ায় প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে। এর বিরুপ প্রভাব পড়ছে প্রতিটি সেক্টরে। কাঁচামাল সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কষ্ট দেখার যেনো কেউ নেই। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।
সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন-এর সভাপতি মোঃ দুলাল সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা শেখ সরোয়ার হোসেন, জিয়াউর রহমান বিপুল।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments