ডেস্ক রিপোর্ট: আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে আওয়ামীলীগের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মুহম্মদ মুনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানকে জেল খানায় হত্যা করা হয়েছিল। এ কারনে বাঙালী জাতির জন্য আর একটি কলংকময় দিন। প্রতিবছর আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন এই দিনটিকে স্মরণ করে কর্মসুচি পালন করেন।
এবারও সারাদেশে বিভিন্ন কর্মসুচি পালন করছে আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবনে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর আওয়ামীলীগ নেতা তৎকালীন বানিজ্যমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি পদে আসীন হয়ে সামরিক আইন জারি করেন।এবং ২২ আগষ্ট চার নেতাকে গ্রেফতার করা হয়।তাদের রাখা হয় ঢাকার তৎকালিন কেন্দ্রীয় কারাগারে। একই বছর ৩ নভেম্বর বেআইনিভাবে কারাগারে প্রবেশ করে ১৫ আগষ্টের খুনিরা জাতীয় চার নেতাকে হত্যা করে।
স্টাফ রিপোর্টার: মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত “শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস”-এর প্রথম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। ককাসের সভাপতি শিরীন সুলতানা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক ‘বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ ২০২৬’-এর ফলাফল প্রকাশ ও পরবর্তী কর্মপরিকল্পনা সংক্রান্ত প্রেস ব্রিফিং আজ নগর ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হ ...
চট্টগ্রাম অফিস: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সরকারি অনুমোদন পাওয়া তিনটি জাহাজ পর্যটক নিয়ে দ্বীপের ...
সব মন্তব্য
No Comments