জাবি প্রতিনিধি : পারস্পরিক গবেষণা সম্প্রসারণ ও যৌথ গবেষণা পরিচলনাসহ নানাবিধ বিস্তৃত কাজের জন্য বিসিআরপি ও ডেটাস্কেপের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ডেটাস্কেপের সাথে বিসিআরপির।
শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানী ঢাকার মিরপুরে ডেটাস্কেপ মিলনায়তনে এই সমঝোতা চুক্তির স্বাক্ষর করেন ডেটাস্কেপের ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসাইন ও বিসিআরপির ফাউন্ডার এন্ড সিইও ড. শাহ আলম চৌধুরী।
এ সময় ডেটাস্কেপের পক্ষে উপস্হিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রায়হান শরীফ, কন্সালটেন্ট ডেটাস্কেপ মাহমুদুন নবী, ডিরেক্টর ফিল্ড অপারেশন আবদুল্লাহ আল মামুন, ডিরেক্টর ইনোভেশন এন্ড ইনসাইট মো. মেহেদী হাসান, ডিরেক্টর ফাইন্যান্স এন্ড কর্পোরেট সার্ভিস আহসান হাবীব, ডিরেক্টর ডেটাস্কেপ আইটি লিমিটেড ড. মো. জুলফিকার মঈন, ডেপুটি ডিরেক্টর সোশ্যাল রিসার্চ মো. রাহাদ আরেফিন প্রমুখ।
এছাড়া ম্যানেজার ডেটাস্কেপ আইটি লিমিটেড এবং বিসিআরপির পক্ষে উপস্থিত ছিলেন, ফাউন্ডার এণ্ড সিইও ড. শাহ আলম চৌধুরী, ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্ট ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বিসিআরপি মিলি রহমান, বিসিআরপি ভাইস প্রেসিডেন্ট ড. মো. শাহিনুর রশীদ, প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বিসিআরপি ড. আব্দুল্লাহ আল মঞ্জুর হোসেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক বিসিআরপির ডিরেক্টর নবনীতা চক্রবর্তী এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক বিসিআরপি ডিরেক্টর তরু শাহরিয়ার স্বর্গ।
শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বর্তমান বিশ্বে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসাসহ প্রত্যেকটি সেক্টরে টিকে থাকতে উক্ত সেক্টরগুলোকে আরো এগিয়ে নেওয়ার জন্য গবেষণার উপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে বিসিআরপির ও ডেটাস্কেপ যৌথভাবে গবেষণা সেক্টরে অবদান রাখার জন্য সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ায় সেটা আরো বড় পরিসরে এবং তরুণ প্রজন্মের গবেষকদের যুক্ত করে ভিন্ন মাত্রিক গবেষণার নতুন দ্বার উন্মোচন করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
ডেটাস্কেপের এমডি রাকিব হোসাইন বলেন, “আমরা তরুণ গবেষক, বিভিন্ন প্রাতিষ্ঠানিক গবেষক এবং বিভিন্ন গবেষণা ফার্মের সাথে কোলাবেরশনের মাধ্যমে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে চাই। আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আশাকরি আমাদের সেই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
তিনি আরো বলেন, “গবেষণার ফলাফল যদি জনসাধারণের ঠিকমতো কাজে না আসে, তাহলে সেই গবেষণা মানবজাতির খুব একটা কল্যাণে আসবে না। আমাদের আজকের এই চুক্তি স্বাক্ষর আশাকরি বিশদ গবেষণা করা ও আরো বৃহৎ পরিসরে জনকল্যাণে গবেষণার ফলাফল ব্যবহার করা্র দ্বার উন্মুক্ত হবে।”
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments