সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় হানাদার মুক্তদিবস পালিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে মির্জা আজম অডিটোরিয়াম প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের নিয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যদিয়ে হানাদার মুক্তদিবসের কার্যক্রম শুরু হয়।
পরে অডিটোরিয়ামের সামনে থেকে একটি র্যালী বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালী শেষে মির্জা আজম অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান। মুক্তদিবসের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মেলান্দহে হানাদার মুক্তদিবসে প্রথম পতাকা উত্তোলনকারী বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম।
আরও বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা সৈয়দ হারুন অর রশীদ, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা সুজায়েত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, মেলান্দহ পৌর আওয়ামীলীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী,মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা কবির হোসেন প্রমুখ।
এসময় বক্তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments