ডেস্ক রিপোর্ট: ইডেন কলেজে সিট বাণিজ্য, সন্ত্রাস ও শিক্ষার্থী নির্যাতনের সাথে যুক্ত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার এবং সন্ত্রাসীদের মদদদাতা অধ্যক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ ৩০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন সংগটএর নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শোভন রহমান। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি অনিক কুমার দাস, সহ-সভাপতি সুস্মিতা মরিয়ম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ।
সমাবেশে বক্তারা বলেন, ইডেন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বে যে অপকর্মের কথা উঠে এসেছে, সারাদেশের গণতন্ত্রমনা উদ্বিগ্ন মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। এটা ভয়ঙ্কর লজ্জার বিষয় যে স্বাধীনতার ৫১ বছর পরে এসেও দেশের অন্যতম প্রধান একটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটতে পারে। ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন বৃটিশ বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী প্রীতিলতা ওয়াদ্দেদার। ইডেন কলেজের শিক্ষার্থীরাই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিরোধের স্পর্ধায় নির্মাণ করেছিল শহীদ মিনার। ইডেন কলেজের সেই সংগ্রামী চেতনায় আজ কালি লেপনের মত জঘন্য অপরাধ করেছে ছাত্রলীগ। আর এতকিছু হবার পরও এই সন্ত্রাসীদের পক্ষ হয়ে সাফাই গাইছে ইডেন কলেজের অধ্যক্ষ। আমরা এই নতজানু দলদাস সন্ত্রাসীদের মদদদাতা অধ্যক্ষের অপসারণ দাবি করছি।
নেতৃবৃন্দ আরও বলেন, শুধু ইডেন কলেজেই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়েও তারা ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেনে শুনেও এই হামলা প্রতিরোধে কোন ব্যবস্থা নেননি। বরং একই সময়ে দুই বিরোধী সংগঠনকে একই সময়ে এপয়েন্টমেন্ট দিয়ে এই হামলাকে উস্কে দিয়েছেন। আমরা তারও নিন্দা ও প্রতিবাদ জানাই।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments