উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুর খাদ্য নিরাপত্তায় ও অপুষ্টি দূরীকরণে এনাফ ক্যাম্পেইনের প্রচারাভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ।
১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ওয়াল্ড ভিশন বাংলাদেশ উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও বরিশাল এসিও এর এ্যাক্টিং সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন, কৃষি কর্মকর্তা কৃষিবীদ কপিল বিশ্বাস, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, পৌর জামায়াতে ইসলামের আমীর আল আমিন সরদার,সাতলা,হারতা, জল্লা, শিকারপুর ইউনিয়ন ও উজিরপুর পৌরসভার রেজিস্টার্ড শিশু ও তার পরিবারের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । খাদ্য নিরাপত্তার মাধ্যমে নিয়ম কানুন জেনে শিশুর পুষ্টিকর খাবার, সঠিক পরিচর্যা করতে পারলে বিকাশিত মেধাবী মানুষ করে গড়ে তোলা সম্ভব। তাই পুষ্টি সমৃদ্ধ খাবার চিনতে আর জানতে হবে। একই সাথে খাদ্য নিরাপত্তায় শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালি ...
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
সব মন্তব্য
No Comments