ডেস্ক রিপোর্ট: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর করেছে ফরাজী হাসপাতাল লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংক পিএলসি-এর কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা ফরাজী হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবা সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়েছে।
প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও চিফ ব্যাংকন্স্যুরেন্স অফিসার এম এম রাবিউল হাসান এবং ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম. মোক্তার হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসেন মোহাম্মদ জাকারিয়া, ফরাজি হাসপাতালের কর্পোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ড কমিউনিকেশনের প্রধান মো. মোজাম্মেল হকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাং ...
স্টাফ রিপোর্টার: চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশবাসীর মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে এ তথ্য উঠে এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা বি ...
স্টাফ রিপোর্টার: অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট জাতীয় ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ...
সব মন্তব্য
No Comments