এবি পার্টির মতবিনিময় সভায় বক্তারা
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই আন্দোলনের অর্জন, সীমাবদ্ধতা, ভবিষ্যৎ করণীয় এবং চেতনা ধরে রাখার উপায় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বিভক্তি হলেও দেশের স্বার্থে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে নিয়মিত সংলাপ প্রয়োজন। তিনি বলেন, “জুলাই ব্যর্থ হয়নি। অর্জন সুসংহত করতে যোগাযোগ জোরদার করতে হবে। প্রতিযোগিতার বদলে আত্মসমালোচনা দরকার।”
তিনি আরও বলেন, জুলাই উদযাপন যেন আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। মুক্তিযুদ্ধের চেতনার মতো জুলাইয়ের চেতনাকেও নেতিবাচক ট্যাগিংয়ের শিকার হতে দেওয়া যাবে না। জনগণের কাছে কার্যকর বিকল্প শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, “জুলাই শুধু স্মৃতি নয়, ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের ভিত্তি। বিদায় হজের বার্তার মতো জুলাইয়ের বার্তাও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে।”
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ। মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, “জুলাইকে সেলিব্রেট করার আগে চেতনাকে বাঁচিয়ে রাখা জরুরি।”
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি বলেন, “জুলাই কারো একার নয়, জুলাই সবার।”
সভায় রেভুলেশন ওয়াচ, PUNAB, রাষ্ট্র সংলাপ ফোরাম, বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ঐক্য, সংলাপ, সাংস্কৃতিক আন্দোলন এবং বিচার ও সংস্কারে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার তাগিদ দেন।
সভায় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments