সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপিড়ন ও হত্যার প্রতিবাদে উদীচী,কেন্দ্রীয় সংসদের দেশব্যাপি প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের অংশ হিসেবে জামালপুর উদীচী জেলা সংসদ শহরের প্রানকেন্দ্র দয়াময়ী মোড়ে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে।
২ জুলাই(শনিবার) বিকেলে প্রতিবাদী সংস্কৃতি সমাবেশটি অনুষ্ঠিত হয়ে। উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম,জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক মারুফ আহমেদ খান মানিক,নাট্যনীড়ের সহ-সভাপতি সুমন মাহমুদ,যুব ইউনিয়ন জামালপুর জেলা সংসদের সাধারন সম্পাদক মাফিজুল ইসলাম,বঙ্গবন্ধু সংস্কৃতিক ফোরাম জেলা শাখার সাধারন সম্পাদক তারিকুল ফেরদৌস। প্রতিবাদী সমাবেশে আবৃত্তি করেন উদীচী জেলা কমিটির সদস্য মানুষী গোস্বামী এবং প্রতিবাদী গান পরিবেশন করেন জেলা উদীচীর শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী জেলা সংসদের সাধারন সম্পাদক অধ্যাপক সন্তোষ কুমার রাজভর।
সমাবেশে বক্তারা শিক্ষক নির্যাতন,হত্যার প্রতিবাদ করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পর মুক্তিযুদ্ধের বিপরীতে চলছে বাংলাদেশ অথচ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায়। আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র হোক এমনটা চাইনি। আমরা শিক্ষক হত্যা,নির্যাতন-নিপিড়নের দ্রুত বিচার চাই। দ্রুত বিচার না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments