সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী : বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)’র রাজশাহীর তানোর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় তানোর পৌর সদরের গোল্লাপাড়া কামারপট্রি শিল্পী টাওয়ারের হলরুমে কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিসিডিএস তানোর উপজেলা শাখার সকল সদস্যদের উপস্থিতিতে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি হারুন-অর রশীদ।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির তানোর উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুস সোবহান মন্ডল দিলিপের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
পরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)’র রাজশাহীর তানোর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে, গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্ট আব্দুল হান্নানকে সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি (সাধারণ সম্পাদক পদমর্যাদা) পদে গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্ট নয়ন কুমার দাসকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও, গ্রাম ডাক্তার শামীম চৌধুরীকে সহসভাপতি এবং গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্ট আব্দুস সোবহান মন্ডল দিলিপকেও সহসভাপতি নির্বাচিত করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির তানোর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া কমিটির আওতাভুক্ত সকল সদস্য ও ঔষধ ব্যবসায়ীদের সরকারি নীতিমালা মেনে ঔষধ ব্যবসা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন ব্রিজ ভেঙ্গে খালে পড়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, শনিবার দু ...
স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সফিউল্লাহ্ মুন্সীর ৬০তম জন্মদিন রোববার পালন করা হয়েছে। এ উপলক্ষে পত্রিকা অফিসে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
সব মন্তব্য
No Comments