স্টাফ রিপোর্টার: জনদুর্ভোগ, তেল-গ্যাস-বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি লংমার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, সব ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনভোগান্তির নিরসন এবং খুনি ও সম্পদ লুটকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ডা. শফিকুর রহমান বলেন, "১১ দফা কোনো দলের নয়, এটি ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার দাবি। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।"
তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, অতীতের মতো কর্মসূচিতে বাধা দেওয়া হলে লংমার্চ আরও বেগবান হবে এবং জনগণের অংশগ্রহণে গন্তব্যে পৌঁছাবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা লংমার্চ, ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট লংমার্চ (রেলপথে) এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ।
অবস্থান কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি অভিযোগ করেন, সরকার গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না।
সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments