মোংলা থেকে মোঃ নূর আলমঃ করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা আঞ্চলিক শাখার উদ্যোগে ৭ জুলাই বুধবার সকালে কলেজ মোড়ে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’র কার্য্যালয়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা আঞ্চলিক শাখার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ, শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’র পরিচালক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, বাপা নেতা গীতিকার মোল্যা আল মামুন, বিজন কুমার বৈদ্য, মোঃ আলম গাজী, শেখ রাসেল, বি এম ওয়াসিম আরমান, শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’র ভলান্টিয়ার আব্দুল্লাহ্ আল আমীন সানি, সাগর প্রমূখ। সিলিন্ডার প্রদানকালে অনির্ধারিত সমাবেশে বক্তারা বলেন প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বক্তারা করোনা রোগীর সেবায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি তরুন স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা সরকারের পাশপাশি খাদ্য ও চিকিৎসা উপকরণ দিয়ে সহায়তা করার জন্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments