ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে ঢাকা মহানগর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম টিপু (৫৪) নিহত হয়েছেন। গুলিতে রিকশা আরোহী প্রীতি (২৪) নামের এক নারীও নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জাহিদুলের গাড়ি চালক মুন্না (২৬) আহত হয়েছেন। মুন্নাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, নিহত জাহিদুল ইসলাম মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা মিল্কি হত্যা মামলার আসামি ছিলেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments