স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাতে হঠাৎ ধুলিঝড়ের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া পূর্বাভাসের পরপরই নগরীর বিভিন্ন এলাকায় তীব্র দমকা হাওয়াসহ ধুলিঝড় শুরু হয়, যা প্রায় আধাঘণ্টা স্থায়ী ছিল।
ঝড়ের পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা গেছে। তবে বৃষ্টির তীব্রতা খুব বেশি ছিল না।
এই আকস্মিক আবহাওয়ার কারণে কর্মজীবী মানুষেরা পড়েন চরম ভোগান্তিতে। অফিস শেষে ঘরে ফেরার পথে অনেককে রাস্তার পাশে দোকান কিংবা ভবনে আশ্রয় নিতে দেখা যায়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এসব কারণে আবহাওয়ায় অস্থিরতা তৈরি হচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী দিনগুলোতেও একই ধারা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে অস্থায়ী ঝড়-বৃষ্টি থাকতে পারে, আর তাপমাত্রা সামান্য ওঠানামা করবে। শুক্রবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে এবং অনেক এলাকায় আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।
শনিবার নাগাদ সারা দেশে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, এই সময়টাতে হঠাৎ ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা স্বাভাবিক। তাই বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments