রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই বৃহস্পতিবার দিনভর স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.শাহে আলম উপজেলার সলিয়াবাকপুর,চাখার,বাইশারী ও বিশারকান্দি ইউনিয়নে দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এ ভিজিএফ’র চাল বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী,বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments