ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ লঘুচালের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের দিক ও গতি পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় (৮-১২) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ ঢাকায় বাতাসের আপেক্ষিপ আদ্রতা ছিল ৯৫%।
আজ ঢাকায় সূর্যস্ত সন্ধ্যা ০৫টা ৪০ মিনিট।
আগামীকাল ঢাকায় সূযোদয় ভোর ০৫টা ৫৩ মিনিটি।
পরবর্তী আবহাওয়া অবস্থা ( ৫দিন) বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
মোংলা থেকে মোঃ নূর আলম : জলবায়ু বিপর্যয়ের কবল থেকে মোংলাসহ উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। ২ মে শনিবার সকালে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ নাগরিক সংলাপের আয়োজন কর ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে আপাতত ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় সমুদ্র ...
ডেস্ক রিপোর্ট: বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এত্য জানিয়েছেন।
এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশা ...
সব মন্তব্য
No Comments