স্টাফ রিপোটার: যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ১৮ - ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত ৮ দিনব্যাপী ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু হয়েছে।
১৮ মার্চ ২০২৪ বিকাল ৫টায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উৎসব উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে উৎসবের প্রতিদিন দুপুর ৩টা হতে রাত ৯.১৫মি. পর্যন্ত ৩১টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়ন করা হয়েছে।
যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সম্মানিত সদস্য বিভিন্ন স্বনামধন্য যাত্রাব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে।
পালা মূল্যানয়কারী সম্মানীত সদস্যদের মধ্যে রয়েছেন তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, ড. ইসরাফিল শাহীন, ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, সাইদুর রহমান লিপন, ইউসুফ হাসান অর্ক, লাকী ইনাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, কামাল উদ্দিন কবির, গোলাম সারোয়ার, প্রবীর মিত্র, মার্জিয়া আক্তার, অরুণা বিশ্বাস, রহমত উল্লাহ, তামান্না হক সিগমা প্রমূখ। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১জন করে প্রতিনিধি মূল্যায়ণে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১৪টি যাত্রা উৎসবের মাধ্যমে ১৭৮টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ৯টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।
১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসবে অংশগ্রহণকারী সকল পালা দর্শকদের জন্য উন্মক্ত থাকবে। উৎসবের সময়সূচি একাডেমির ওয়েবসাইট (www.shilpakala.gov.bd)) তে পাওয়া যাবে। ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব সমন্বয় করছেন একাডেমির সেট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments