মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর বউডোবা গ্রামে।
সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ওই এলাকার জয়নাল বয়াতীর দেড় বছর বয়সী শিশু কন্যা মিথিলা খেলার ছলে বসত ঘরের সাথে থাকা পুকুরে পরে যায়।
তখন শিশুটির পরিবার তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে একপর্যায়ে পরিবার ও স্থানীয়রা শিশুটিকে পুকুরের পানিতে পরে থাকতে দেখেন এবং তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এসময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশু মিথিলাকে প্রাথমিক ভাবে পরিক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments