জাকির হোসেন আজাদী: ২০০৪ সালের ২১শে আগস্ট জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ও বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে ভয়াল গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় চীন আওয়ামী লীগের পক্ষ থেকে চীনের গুয়াংজুতে গতকাল (২১ আগস্ট ২০২৩) সোমবার এক দোয়া মাহফিল, নিন্দা জ্ঞাপন সহ শোক সভার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের সভাপতি মোঃ জনি বেপারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফুল মোমিন চৌধুরীর সন্চালনায় বক্তৃতা করেন সংগঠনের সভাপতি মোঃ শামীম শেখ, জয় হোসেইন, এরফান আহমেদ খান, মুরাদ চৌধুরী, মোঃ আতিক খান, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রাশেদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈকত বিশ্বাস ঋষি, মোঃ সামিউল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময়ে বক্তারা বিএনপি জোট সরকারের আমলে নৃশংস গ্রেনেড হামলার তীব্র ঘৃনা জানান। ভবিষ্যতে এরকম ন্যক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে তার জন্য দেশে বিদেশে সকল নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্ববান জানান। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে বিদেশে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments