সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে নাশকতার পরিকল্পনার মামলায় জেলা বিএনপির নেতা খন্দকার আহসানুজ্জামান রুমেলকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৭ডিসেম্বর) দিবাগত রাতে জামালপুর পৌরসভার দেওয়ানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খন্দকার আহসানুজ্জামান রুমেল জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক।
পুলিশ সুত্রে জানা যায়, বিএনপি নেতা খন্দকার আহসানুজ্জামান রুমেল গ্রেপ্তার এড়াতে দেওয়ানপাড়া তাঁর এক মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নাশতার পরিকল্পনার মামলায় আদলতে প্রেরন করা হবে বলে জানা যায়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবির বলেন, 'রাতে দেওয়ানপাড়া এলাকায় তাঁর এক মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদলতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
মহসিন মিয়া লিটন বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় পরিচালিত অভিযানে দুই ইলিশ শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে সা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা যুবদলের উ ...
চট্টগ্রাম অফিস: আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ড. ইউনুস সরকারের সময়ে উপদেষ্টা রিজওয়ানা হাসানের করা রাতযাপনের নিষেধাজ্ঞা আর নেই। নতুন আদেশ অন ...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
সব মন্তব্য
No Comments