বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা চলাকালীন দায়িত্বরত শিক্ষকের সাথে অসদাচরণ করার অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে পরীক্ষা চলাকালীন সময়ে ঐ পরীক্ষার্থী কর্তব্যরত শিক্ষকের সাথে অসদাচরণ করেন। একইসাথে স্থানীয় প্রভাব দেখিয়ে শিক্ষককে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।
এ পরিস্থিতিতে কর্তব্যরত শিক্ষকেরা গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় প্রচলিত আইন অনুযায়ী তার পরীক্ষা বাতিলসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে আটককৃত ঐ পরীক্ষার্থীকে গোপালগঞ্জ সদর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থী মীর নিহান বলেন, কর্তব্যরত এক শিক্ষক আমার নির্দিষ্ট আসন রেখে অন্য আসনে বসতে বলেন। পরে আমি তাদের কথা শুনতে আপত্তি জানালে তারা আমার পরীক্ষা বাতিল করেন।
এ বিষয়ে প্রক্টর প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলেও শুধু একজন শিক্ষার্থী এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। এ জন্য আমরা তার পরীক্ষা বাতিল করেছি। তার বিষয়ে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
সব মন্তব্য
No Comments