ডেস্ক রিপোর্ট: মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজস্র হ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯৬%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৩৯ মিনিটে। এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৫৩ মিনিটে।
ডেস্ক রিপোর্ট: বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’’ ...
স্টাফ রিপোর্টার: নিজের দুই ছেলের নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে, এমন অভিযোগ নিয়ে জাতীয় সংসদে আলোচনা-সমালোচনার পর ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য, নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধা দেওয়ার ঘট ...
স্টাফ রিপোর্টার: ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দুই ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদ ...
সব মন্তব্য
No Comments