বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছ। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল আমিনুল, ফারহান মোহাম্মদ আরিফ, সহ সাধারণ সম্পাদক মুন্সি সোহাগ, এস এম হলের সভাপতি নাসির উদ্দীন শাওন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ছাত্রদলকর্মী জোসেফ আল জুবায়ের সহ ১০-১২ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির ২০-২৫ জন নেতাকর্মী নীলক্ষেত সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আক্তারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্বে লাঠি, স্টাম্প নিয়ে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
হামলার সঙ্গে সঙ্গেই সরে যান ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের কয়েকজনকে ঘিরে পেটান ছাত্রলীগের নেতাকর্মীরা।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments