ডেস্ক রিপাের্ট: অটোরিকশা-ভ্যান বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ ঢাকার মিরপুরে সকাল ১১টায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এবং অটোরিকশা-ভ্যান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার সভাপতি রাজু আহমেদ, শ্রমিক নেতা সাইফুল ইসলাম কিরণ, রাশেদ শাহরিয়ার, শামীম ইমাম, শহিদুল ইসলাম, ভজন বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ। প্রথমে দুয়ারীপাড়া মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মিছিল শুরু হয়ে পল্লবী-সাড়ে ১১ এলাকার রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন বিভিন্ন এলাকার গলিপথে রিকশা গ্যারেজ থেকে অটোরিকশা শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হতে থাকে। মিরপুর সাড়ে ১১ মোড়েও একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুনরায় মিছিল করে সবশেষে দুয়ারীপাড়ায় সমাপনী সবাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আগামীকাল ২৪ জুন সকাল ১০টার মধ্যে দুয়ারীপাড়া এলাকায় জমায়েত হওয়ার জন্য নেতৃবৃন্দ সবাইকে আহ্বান করেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত, আহত বা অসুস্থ হওয়া কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে নতুন নীতিমালা জ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
সব মন্তব্য
No Comments