ডেঙ্গুতে আরো ২০০ জন আক্রান্ত

প্রকাশ : 12 Dec 2025
ডেঙ্গুতে আরো ২০০ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট:  গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১২৫ জন ও নারী ৭৫ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২১১ জন ও নারী ১৯৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৯ হাজার ৬৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ২৫৯ জন ও নারী ৩৭ হাজার ৪৩৪ জন।


সম্পর্কিত খবর

;