২৪ ঘণ্টায় সারাদেশে ৪৪ হাজার ৯৫৩ জনের ভ্যাকসিন গ্রহণ

প্রকাশ : 12 Apr 2022
No Image

প্রবীর আইচ: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৪ হাজার ৯৫৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছে ৩৪ হাজার ৫৬৯ জন ।এ পর্যন্ত মোট প্রথম ডোজ নিয়েছে ১২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ৩৪ জন। এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ১ লাখ ৮ হাজার ৪৮৮ জন। মোট দ্বিতীয় ডোজ নিয়েছে ১১ কোটি ৫২ লাখ ৫৫ হাজার ১৬৫ জন।
২৪ ঘন্টায় বুস্টার ডোজ নিয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫১৬ জন। এ পযর্ন্ত নিয়েছে মোট ১ কোটি ৯ লাখ ৭৪ হাজার ২১০ জন।
এদিকে শিক্ষার্থীরা আজ প্রথম জোট নিয়েছে ২ হাজার ৫৪৬ জন। মোট নিয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ৫৭৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ১২ হাজার ৩৮৪ জন। এ পর্যন্ত নিয়েছে ১ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৮২৭ জন।

সম্পর্কিত খবর

;