ডেস্ক রিপোর্টঃ কৃষক ক্ষেতমজুরসহ গ্রামাঞ্চলের সকল মানুষের করোনা টেস্ট এবং বিনামূল্যে চিকিৎসাসহ ৭ দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট আজ ১৮ জুলাই দেশাব্যাপী জেলায় সিভিল সার্জন এবং উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ে স্মারকলিপি পেশ করেছপ। আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কৃষক ফ্রন্টের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেন।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের দপ্তর সম্পাদক নিখিল দাস, বাসদ ঢাকা মহানগর সদস্য সচিব জুলফিকার আলী ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন।
নেতৃবৃন্দ বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট এর সংক্রমণ ও মৃত্যু ক্রমাগত বাড়ছে। স্বাস্থ্য ও চিকিৎসার নাজুক পরিস্থিতি প্রকাশ্যে উন্মোচিত হয়েছে। সরকার সময়মতো উদ্যোগ না নেয়ায় করোনার সংক্রমণ গ্রাম পর্যায়ে বিস্তার ঘটছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তিনি একইসঙ্গে প্রেম, মানবতা, ধর্ম ও দ্রোহের কব ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগ ...
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে য ...
সব মন্তব্য
No Comments