গত ২৪ ঘণ্টায় হামে ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৫৭ জন

প্রকাশ : 08 Sep 2026
গত ২৪ ঘণ্টায় হামে ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৫৭ জন

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।


সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল ও হবিগঞ্জে ১ জন করে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়ালো ৮৯৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু ১০০ জন।


এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১,১৫৭ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৪৬১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৯ জন। এ নিয়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৩৫ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন।


সম্পর্কিত খবর

;