দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে লকডাউন চলকালে করোনা স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৭ জনের ৮ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও লকডাউন না মেয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের মা’র ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার সময় উপজেলার পার্শ্ববর্তী মানিকদিয়াড় গ্রামে জান্নাতী খাতুন নামে এক নারী তার মেয়ের বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করলে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জান্নাতী খাতুনের ১৫হাজার টাকা জরিমানা সহ বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন।
অপরদিকে সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানারমোড়, কল্যানপুর বাজার, জয়রামপুর বাজার, আল্লারদর্গা ও দৌলতপুর থানা বাজারে পৃথক অভিযান চালিয়ে করোনা স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৭ জনের ৮ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। এদিকে লকডাউনের দ্বিতীয় দিনও গতকাল মঙ্গলবার দিনভর দৌলতপুর উপজেলা প্রশাসন ব্যাপক তৎপরতা চালিয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দৌলতপুর থানা পুলিশ দৌলতপুরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে জনসচেতনতা কার্যক্রম চালানোর পাশাপাশি লকডাউন বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মুখে মাস্ক ব্যবহার না করে করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ৭টি মামলায় ৭ জনের ৮ হাজার অর্থদন্ড সহ সরকারী আদেশ অমান্য করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলে কনের পক্ষের ১৫হাজর জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এসময় বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, করোনা স্বাস্থ্য বিধি না মেনে মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ জনের অর্থদন্ড সহ বিয়ে বাড়ির কনে পক্ষের ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। বন্ধ করা হয়েছে বিয়ের অনুষ্ঠান। করোনা সংক্রমন রোধে ও লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলামান থাকবে বলে তিনি উল্লেখ করেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত, আহত বা অসুস্থ হওয়া কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে নতুন নীতিমালা জ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
সব মন্তব্য
No Comments