বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে পিস্তল ঠেকিয়ে ফরমান খান ওরফে সৈকত চৌধুরি নামে প্রসাধনি ব্যবসায়ীর ৩লাখ ৫৮হাজার টাকা ছিনতাই হয়েছে। গতরাতে শহরের ছায়াবানি সিনেমা হল মোড়ে মাস্টার ফার্মেন্সির ভিতর এই ঘটনা ঘটে। তবে রাতেই ছিনতাইকারীদের আটকে অভিযানে নামে পুলিশ।
ভুক্তভোগি সৈকত চৌধুরি জানান, রাত ১১টার দিকে উত্তরা সুপার প্লাজায় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ছায়াবানি সিনেমা হল মোড়ে মাস্টার ফার্মেন্সিতে ঔষধ কিনতে যায়। এসময় মোটরসাইকেলে দু’জন ছিনতাইকারী ফার্মেন্সির ভিতর এসে তাকে পিস্তল ঠেকিয়ে ব্যাগ নিয়ে চলে। ওই ব্যাগে ৩লাখ ৫৮হাজার ৫০০টাকা ছিল বলে জানান তিনি।
এদিকে, রাতেই খবর পেয়ে ফার্মেন্সির সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। পরে চালানে হয় রাতভর অভিযান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, থানায় এখনও কোন অভিযোগ দায়ের হয়নি। আমরা ছিনতাইকারীদের সনাক্ত করে অভিযান পরিচালনা করছি।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সবোর্চ্চ গুরুত্ব দিয়ে ছিনতাইকারীদের আটক এবং টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। খুব শিঘ্রই ছিনতাইকারীরা আটক হবে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments