স্টাফ রিপোর্টার: ধর্ষণের শিকার আট বছরের শিশু আছিয়াকে মাগুরার শ্রীপুরে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় মগুরা শহরের নোমানী ময়দানে এবং তার পরে গ্রামের বাড়ি শ্রীপুরে জানাজা অনুষ্ঠান শেষে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটি। এক শোক বার্তায় বিষয়টি বাংলাদেশ সেনা বাহিনী নিশ্চিত করেন। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরা নিয়ে যাওয়া হয়। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। পরিবারের এই অভিযোগ ছড়িয়ে পড়লে দোষিদের বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নির্যাতিতার মা গত ৮ মার্চ মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন -শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজীবের ভাই (১৭) এবং তাদের মা , বোনের শ্বশুরি জাবেদা বেগম (৪০)। এদের চার জনকেই গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও কোন উন্নতি না হওয়ায় ৬ মার্চ তাকে ঢাকা মেডিকেলের প্রডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। পরের দিন ৭মার্চ রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৮মার্চ শিশুটিতে আরও উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির বৃহস্পতিবার সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments