ফরিদপুর অফিস: মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ কিংস সিগারেট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ২ ব্যবসায়ি শাহিন স্টোর এর মালিককে ৩ হাজার এবং মিলন স্টের এর মালিককে ২ হাজার টাকা সর্বমোট ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে ওই অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম বাজারের বিভিন্ন দোকানে অভিযান ও তল্লাশি চালায়।
অভিযান পরিচালনাকালে বাজারের প্রতিটা ব্যবসায়ীর মধ্যে আতংক বিরাজ করে এবং তারা কমদামী অবৈধ সিগারেট বিক্রি করবে না বলে প্রতিশ্রুতি দেয়।
মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, অবৈধ সিগারেট বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি দোকান থেকে বিশ হাজার (২০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ কিংস সিগারেট জব্দ করা হয়। অবৈধ সিগারেট বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজস্ব ফাঁকি দেয়া অবৈধ সিগারেট যাতে কেউ বিক্রি না করে সেজন্য বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেয়া হয়েছে।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments