পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: তফসিল ঘোষণার পর বিএনপি-জামায়াতের ডাকা রোববার থেকে ৪৮ ঘন্টার হরতাল সমর্থনে রাজশাহী নগরীতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।শনিবার রাত ৮টার দিকে নগরীর সাহেববাজার আরডিএ’র মার্কেটের সামনে হরতালের সমর্থনে মহানগর বিএনপির নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন মহানগর মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা।
বিএনপির নেতৃবৃন্দ মিছিল বের করলে পুলিশ ঘটনস্থলে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় মিছিল থেকে ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। মিছিলে মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলের সময় পুলিশের বাধা দিলে ঘটনাস্থলে পড়ে গিয়ে আহত হন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান,শনিবার রাত ৮ টার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালে সমর্তনে মিছিল বের করে। পরে সেখানি পুলিশ বাধা দেয়। একই সাথে মিছিল করার সময় ৫ বিএনপির নেতাকর্মীকে আটক করে পুলিশ।
ওসি বলেন,এই ঘটনায় পর থেকেই রাজশাহী সাহেব বাজার এলকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আটককৃত বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এরআগে হরতাল সমর্থনে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরীর শিরোইল শুভ পেট্রোল পাম্পের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। প্রথমে হরতার সমর্থনকারীরা জয়বাংলা শ্লোগান দিয়ে রাস্তায় মিছিলটি বের করে। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে তারা সেখান থেকে পালিয়ে যায়।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী নগরীতে বড় ধরনের কোনো অপ্রিকির ঘটনার খবর পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments